সার্ভিস
ওয়েবসাইট সিকিউরিটি ও হ্যাক ক্লিনআপ
অনেক ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে কিন্তু মালিক জানেনই না — Google-এ সাইটের নামে জুয়া বা স্প্যাম পেজ দেখায়, ভিজিটর অন্য সাইটে চলে যায়, ইমেইল স্প্যামে পড়ে। আমরা সমস্যা খুঁজে পরিষ্কার করি এবং আবার যেন না হয় সেই ব্যবস্থা করি।
কাদের জন্য
- Google-এ সাইটের নামে অচেনা/স্প্যাম পেজ দেখাচ্ছে
- ব্রাউজারে "Not secure" দেখাচ্ছে বা SSL নেই
- অফিসের ইমেইল স্প্যামে যাচ্ছে বা কেউ আপনার নামে ইমেইল পাঠাচ্ছে
কী কী থাকছে
- ম্যালওয়্যার ও স্প্যাম পেজ ক্লিনআপ
- ব্যাকডোর খুঁজে রিমুভ
- WordPress/প্লাগিন আপডেট ও হার্ডেনিং
- SSL সেটআপ ও https রিডাইরেক্ট
- ইমেইল সিকিউরিটি: SPF, DKIM, DMARC
- Google-এ রি-ইনডেক্স রিকোয়েস্ট
কাজের ধাপ
- ১ WhatsApp বা ফর্মে প্রয়োজন জানান
- ২ আমরা প্রয়োজন বুঝে লিখিত প্রস্তাব ও কোটেশন দিই
- ৩ রাজি হলে কাজ শুরু — মাঝে মাঝে ডেমো ও আপডেট
- ৪ লঞ্চ, ট্রেনিং ও সাপোর্ট
প্রশ্ন ও উত্তর
আমার সাইট হ্যাক হয়েছে কিনা কীভাবে বুঝব?
Google-এ site:আপনারডোমেইন.com লিখে সার্চ করুন — অচেনা ভাষার বা জুয়া/স্লট লেখা পেজ দেখলে সাইট আক্রান্ত হতে পারে। চাইলে আমাদের ফ্রি ওয়েবসাইট চেক ফর্ম পূরণ করুন, আমরা দেখে জানাব।
ক্লিনআপের পর আবার হ্যাক হবে না তো?
ক্লিনআপের সাথে আমরা আপডেট, হার্ডেনিং আর ব্যাকআপ সেট করি। নিয়মিত নজরদারির জন্য মাসিক কেয়ার প্ল্যান নেওয়াই সবচেয়ে নিরাপদ।
অন্যান্য সার্ভিস
কাস্টম সফটওয়্যার
আপনার ব্যবসার নিজস্ব কাজের ধরন অনুযায়ী সফটওয়্যার — হিসাব, স্টক, স্টাফ, রিপোর্ট সব এক জায়গায়।
বিজনেস ওয়েবসাইট
দ্রুত লোড হয়, মোবাইলে সুন্দর দেখায়, Google-এ খুঁজে পাওয়া যায় — আর ভিজিটরকে কাস্টমারে পরিণত করে।
ওয়েব অ্যাপ্লিকেশন
পোর্টাল, ড্যাশবোর্ড, বুকিং বা মেম্বারশিপ সিস্টেম — Laravel দিয়ে নিরাপদ ও স্কেলেবল ওয়েব অ্যাপ।
আপনার প্রজেক্ট নিয়ে কথা বলি?
কী দরকার WhatsApp-এ লিখুন — প্রয়োজন বুঝে পরামর্শ আর কোটেশন দেব। কোনো বাধ্যবাধকতা নেই।