আমাদের কথা
ব্যবসার কাজ সহজ করতে ভিন্নভাবে ভাবি
VinnoIT (ভিন্ন আইটি) একটি বাংলাদেশি সফটওয়্যার ও ওয়েব এজেন্সি। আমরা ছোট-মাঝারি ব্যবসা, শিক্ষা প্রতিষ্ঠান, ক্লিনিক আর অফিসের জন্য সফটওয়্যার, ওয়েবসাইট ও IT সাপোর্ট দিই।
যিনি VinnoIT চালান
WordPress-এর কোড যিনি লেখেন, আপনার সাইটও তার হাতে
VinnoIT পরিচালনা করেন Rejaul Alom Khan — একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও WordPress Core Contributor। পৃথিবীর বড় একটা অংশের ওয়েবসাইট যে WordPress-এ চলে, তার মূল কোডে তিনি অবদান রাখেন।
এই অভিজ্ঞতাই আমাদের কাজের ভিত্তি: পরিষ্কার কোড, সিকিউরিটি আগে, আর এমন সমাধান যা বছরের পর বছর ঠিকঠাক চলে।
- Core Contributor
- Test Contributor
- WordCamp Speaker
- Translation Editor
যেভাবে কাজ করি
আমাদের নীতি
সহজ ভাষায় কথা
টেকনিক্যাল জটিলতা নয় — কী হবে, কেন হবে, কত খরচ, সব পরিষ্কার করে বলি।
যা পারি, তাই বলি
যে কাজ ঠিকভাবে করতে পারব, শুধু সেটারই দায়িত্ব নিই।
সিকিউরিটি আগে
প্রতিটা প্রজেক্টে SSL, আপডেট, ব্যাকআপ আর নিরাপদ কোড।
দীর্ঘমেয়াদি সম্পর্ক
একবার কাজ করেই শেষ নয় — লঞ্চের পরেও সাপোর্ট দিই।
আমরা কী করি
কাদের সাথে কাজ করি
বাংলাদেশের যেকোনো জায়গা থেকে — অনলাইনে, WhatsApp-এ আলোচনা করে। বিশেষ করে:
- কোচিং সেন্টার ও স্কুল
- IELTS ও স্টাডি অ্যাব্রড
- ক্লিনিক ও ডায়াগনস্টিক
- কর্পোরেট অফিস
- দোকান, শোরুম ও ফার্মেসি
- রেস্টুরেন্ট ও F-commerce
আপনার প্রজেক্ট নিয়ে কথা বলি?
কী দরকার WhatsApp-এ লিখুন — প্রয়োজন বুঝে পরামর্শ আর কোটেশন দেব। কোনো বাধ্যবাধকতা নেই।