# প্রাইভেসি পলিসি (Privacy policy) — VinnoIT

## যে তথ্য নিই

- ফ্রি ওয়েবসাইট চেক বা যোগাযোগ ফর্মে যা লেখেন: নাম, WhatsApp নম্বর, ওয়েবসাইট, ইমেইল (ঐচ্ছিক), মেসেজ
- স্প্যাম ঠেকাতে: ফর্ম পাঠানোর সময়ের IP ঠিকানা ও ব্রাউজারের ধরন
- কোন লিংক থেকে এসেছেন (যেমন Facebook পোস্ট)

## কেন ব্যবহার করি

- অনুরোধের উত্তর, ফ্রি রিপোর্ট ও কোটেশন দিতে
- ফ্রি চেকে শুধু পাবলিক তথ্য দেখা হয় — কোনো লগইন বা পরিবর্তন নয়

## যা করি না

- তথ্য বিক্রি বা ভাড়া দিই না
- অনুমতি ছাড়া বিজ্ঞাপনের তালিকায় যোগ করি না; "STOP" লিখলে আর মেসেজ পাঠাই না

## কুকি

শুধু প্রয়োজনীয় সেশন ও সিকিউরিটি (CSRF) কুকি; কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং কুকি নেই।

## তথ্য মুছে ফেলা

তথ্য দেখতে, সংশোধন বা মুছতে WhatsApp করুন: +880 1600-123434

---

VinnoIT (ভিন্ন আইটি) · https://vinnoit.com · WhatsApp +8801600123434
